| | |

প্রতারণা মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গ্রেপ্তার জগদীশ সিং

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে জগদীশ সিং (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

এর আগে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আশুলিয়া থানায় তার নামে একটি মামলা দায়ের করা হয়েছিল। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জগদীশ সিংসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ভুয়া নথি তৈরি করে স্বাক্ষর জাল করেন এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আশুলিয়া থানায় মামলা করেন।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জগদীশ সিং ভারতের নাগরিক। প্রায় ১০ থেকে ১১ বছর আগে তিনি বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি ঢাকার গুলশান ও উত্তরার বিভিন্ন এলাকায় বসবাস করছেন। বর্তমানে তিনি দক্ষিণ খান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে পরিবারসহ বসবাস করছিলেন। তাদের তিন সন্তান রয়েছে।

ওসি মো. আব্দুল হান্নান বলেন, “প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ