| | |

গাজীপুর

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চাপাইর সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া শিশুটির নাম অঙ্কিতা মনি দাস (৪)। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে। এ ছাড়া একই উপজেলার হিজলতলী এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯) নিখোঁজ আছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার প্রায় সব প্রতিমা তুরাগ নদে বিসর্জন দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় চাপাইর সেতুর পাশে একটি নৌকা ডুবে যায়। এ সময়ে বেশির ভাগ লোকজন সাঁতরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামের দুটি শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। রাত আটটা পর্যন্ত তাদের না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

ডুবুরি দলের জোন কমান্ডার আলাউদ্দিন জানান, পরে আজ শুক্রবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়। সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে ডুবে যাওয়া নৌকার নিচে অঙ্কিতার লাশ পাওয়া যায়। তন্ময়ের সন্ধান চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ