| | |

প্রেমিকাকে পর্বতের ওপর ফেলে পালাল প্রেমিক

সাভার ডেস্ক

অস্ট্রিয়ার গ্রোসগ্লকনার পর্বতের ওপর নিজের প্রেমিকাকে ঠান্ডায় ফেলে রেখে পালিয়ে গেছেন এক প্রেমিক। ৩৩ বছর বয়সী কার্স্টিন গুর্টনার ও ৩৬ বছর বয়সী থমাস প্লামবার্গার দীর্ঘদিন ধরে পাহাড়ে চূড়ায় ছিলেন। তারা দুজনই একই সময়ে অস্ট্রিয়ার সর্বোচ্চ শৃঙ্গ গ্রোসগ্লকনার অভিযানে গিয়েছিলেন।

তবে, যাত্রার শুরুতে দেরি হওয়ায় এবং তীব্র ঠান্ডা ও ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মধ্যরাতে যখন তারা মাত্র ১৫০ ফুট দূরে ছিল পর্বতের চূড়ো থেকে, তখন কার্স্টিন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন এবং শীত থেকে বাঁচার জন্য কম্বল ও বিভুয়াক স্যাকের প্রয়োজন পড়ে।

অভিযোগ রয়েছে, থমাস প্লামবার্গার কাছে ওই সময়ে সেই সরঞ্জামগুলি ছিল, কিন্তু তিনি তা কার্স্টিনকে না দিয়ে একা রেখে নেমে আসেন। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালেও কার্স্টিনের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে থমাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় আন্তর্জাতিক পর্বতারোহণ সমাজের মধ্যেও ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ