শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

মুন্সীগঞ্জ

প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, বিয়ে করে নতুন বউ আনলেন হেলিকপ্টারে

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

প্রায় দেড় মাস আগে দুই সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী। সেই অভিমান থেকে সন্তানকে কোলে নিয়ে হেলিকপ্টারে নতুন বউকে বাড়িতে তুলেছেন কামাল হোসেন।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে এই ব্যতিক্রমী বিয়ে দেখা যায়।

নবদম্পতির পারিবারের লোকজন জানায়, ১০ বছর আগে সার্ভেয়ার কামালের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তার এক নামের নারীর।

সে ঘরে রয়েছে ২ সন্তান। কিন্তু গত আগস্টে দুই শিশুসন্তান রেখে শহরের এক বিবাহিত যুবকের সঙ্গে চলে যান স্ত্রী। পরে স্বামী কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এই বিচ্ছেদে ভেঙে না পড়ে সবাইকে তাক লাগিয়ে নতুন জীবনের পথ বেছে নিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশে। বিয়ে করে হেলিকপ্টারে নববধূকে বাড়ি আনেন।

কামাল হোসেন বলেন, ‘পুরুষ নির্যাতনের কথা সমাজে খুব কমই উচ্চারিত হয়। আমার সংসারে কোনো অভাব ছিল না। কাজের কারণে দিনের অনেকটা সময় বাইরে থাকতে হলেও সব দায়িত্বই পালন করেছি। কিন্তু স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যায়। পরে জেনেছি মুন্না নামের এক বিবাহিত যুবকের সঙ্গে গিয়েছে। পরে তাকে আনতে গিয়েছিলাম সে জানায় আমাকে তিন মাস আগে তালাক দিয়েছে। যদি তালাক দিযে থাকে তাহলে আমার বাড়িতে কেন ছিল।

আমার দুই শিশু রয়েছে তাদের দিতে বলায় উল্টো পুলিশ দিয়ে হয়রানি করে। তখনই ঠিক করি, ভেঙে পড়ব না। নতুন করে জীবন শুরু করব।’

তিনি জানান, সব জেনে শুনে নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়েছে। সন্তানদের দায়িত্ব নিতেও ইচ্ছুক সে। তাকে চমক দেওয়ার জন্যই হেলিকপ্টার ভাড়া করি। আজ নতুন বউ নিয়ে ঘরে ফিরেছি। সবার কাছে দোয়া চাই।

এদিকে হেলিকপ্টারে বরের আগমন দেখতে ভিড় জমিয়েছিলেন গ্রামের শত শত মানুষ। তাদের কাছে এ ঘটনা ছিল অপ্রত্যাশিত আনন্দ আর কৌতূহলের।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930