| | |

ফেনী

প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল প্রবাসীর

জেলা প্রতিনিধি, ফেনী

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনায় নিজেকে ‘শুদ্ধ’ করতে আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন প্রবাস ফেরত স্বামী মো. শাহাজাহান (৪৫)।

ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহাজাহানের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে।

স্থানীয়রা জানান, শাহাজাহান গত ১৫ বছর ধরে বাহরাইন প্রবাসী। ১০ বছর আগে বিয়ে করে তিন সন্তানসহ সুখে সংসার করছিলেন। কিন্তু হঠাৎ স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। শাহাজাহান বলেন, আমি আমার স্ত্রীর কোনো কিছুর অভাব রাখিনি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে পরকীয়া প্রেমে জড়িয়েছে। যাওয়ার সময় সে নগদ টাকা ও স্বর্ণসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

দুধ দিয়ে গোসলের কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমি নিজেকে শুদ্ধ করার জন্য দুধ দিয়ে গোসল করেছি।”

এলাকাবাসী জানান, স্ত্রীর চলে যাওয়ার খবরে দেশে ফিরে সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন শাহাজাহান। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। এখন জীবনকে নতুনভাবে শুরু করতে চান এই প্রবাসী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted