| | |

প্রেমিকের সহায়তায় সন্তানকে হত্যা করে ট্রাংকে লাশ লুকালেন মা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি বাসার টিনের ট্রাংক থেকে তিন বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর মাকে আটক করা হয়েছে। পরকীয়ার জেরে নিজের শিশুকন্যাকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রবাসী। প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফরিদপুরের সদরপুর থানার মিরাজ মোল্লার সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় ওই নারী তাঁর প্রেমিকের সহায়তায় নিজ সন্তানের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন। পরে শিশুটির মরদেহ বাড়ির ট্রাংকের ভেতর লুকিয়ে রাখা হয়। ঘটনার পর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই নারী। পরে প্রেমিক ওই নারীকে রেখে চলে গেলে শনিবার (৭ জানুয়ারি) সকালে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন।

পুলিশ জানায়, পরিবারের সদস্যরা ওই নারীকে শিশুসন্তানের বিষয়ে জানতে চাইলে তিনি সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। পরে পরিবারের লোকজন ওই নারীকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানার পুলিশ স্বামীর বাড়ির ট্রাংক থেকে শনিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ