| | |

ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, ফরিদপুর

প্রতীকি ছবি

ফরিদপুরের সালথায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালিতলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের নাম উৎপল সরকার (২৬)। তিনি সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উৎপল সরকার ভোরে ইঞ্জিনচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মুকসেদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে পৌঁছানোর পর ৩-৪ দুবৃর্ত্ত ভ্যানচালক ফিরোজ মোল্লাকে চোখ বেঁধে রাস্তার পাশের ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখে। এ সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। দুবৃর্ত্তরা উৎপল সরকারের কাছে থাকা টাকা নিয়ে যায়।

সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎপলের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ