| | |

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ডেস্ক রিপোর্ট

ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্প আঘাত হানার পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২ কিলোমিটার গভীরে। এ ঘটনায় এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা এতোটাই বেশি ছিল যে, মিন্দানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন দুলতে দেখা যায় এবং আতঙ্কে মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

উল্লেখ্য, গত সপ্তাহেই ফিলিপাইনের সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ৭৪ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ