বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩ | ১১ জিলকদ, ১৪৪৭

শফিকুল আলম

ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে। এবার ইতিহাসের অন্যতম একটি ‘বেস্ট ইলেকশন’ হবে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছি। বিগত ষোল বছর শেখ হাসিনার আমলে আমরা দেখেছি ফেইক ইলেকশন। এবার আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। নির্বাচন নিয়ে সারাদেশে এখন ইতিবাচক আমেজ তৈরি হয়েছে।

তিনি আরও জানান, জামালপুর ও হালুয়াঘাটসহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই নেতাকর্মীদের প্যানার-পোস্টার দেখা যাচ্ছে। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করবে, তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে বলে জানান তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এসময় ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930