| | |

বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

নাজমুল হুদা

পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং বংশী নদীর জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ঢাকার সাভারে বংশী নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে ঢাকা জেলা যুবদল।

রোববার (২ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

এ সময় তিনি বলেন, একসময় নানা প্রজাতির দেশীয় মাছে সমৃদ্ধ বংশী নদী বর্তমানে প্রায় মাছশূন্য হয়ে পড়েছে। খাল খনন, নদী-নালা দখলমুক্তকরণ এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের মাধ্যমে নদীর পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে যুবদলের স্থানীয় নেতাকর্মী, পরিবেশসচেতন ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় বংশী নদীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

আয়োজকরা জানান, নদী দখল, দূষণ এবং অপরিকল্পিতভাবে মাছ আহরণের কারণে দেশীয় মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে নদী দূষণ রোধ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted