| | |

বসতবাড়ির আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, নাটোর

প্রতীকি ছবি

নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত আতিয়া খাতুন (৩০) ঝাউপাড়া এলাকার ঝান্টু প্রামাণিকের স্ত্রী এবং রওজা খাতুন (১) তাদের কন্যা।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আতাউর বলেন, ভোররাতে হঠাৎ লাগা আগুন দ্রুত টিনের বাড়িতে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ছোট্ট মেয়েটাকে বাঁচাতে মা তাকে বুকের সঙ্গে আগলে রেখেছিলেন খাটের নিচে। মেয়ে ও মায়ের পোড়া মরদেহ একসঙ্গে খাটের নিচে থেকে উদ্ধার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সময় বসতঘর, পাশের মুদি দোকান পুড়ে গেছে। এছাড়া গোয়ালের ১২টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত পরিবারকে নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য সহযোগীতার কথা জানিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted