| | |

মোস্তফা সরয়ার ফারুকী

বহু আগুনের পেছনেই ছিল হাসিনার ক্ষমতালিপ্সা

নিজস্ব প্রতিবেদক

মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

বিটিভি, মেট্রো রেলের অগ্নিকাণ্ডসহ বহু আগুনের পেছনে শেখ হাসিনার ক্ষমতালিপ্সা ছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সংস্কৃতি উপদেষ্টা তার পোস্টে বলেন, ‘আমরা সবাই অনুমান করতাম বিটিভি আর মেট্রোর আগুন না শুধু, ১৬ বছরে বহু আগুনের পেছনেই ছিল খুনির ক্ষমতালিপ্সা। ক্ষমতার জন‍্য একটা-দুইটা বিটিভি না, পুরা বাংলাদেশ জ্বালাইয়া দিতে হইলেও তার বিন্দুমাত্র অনুতাপ হইতো না।’

তিনি বলেন, ‘যা-ই হোক, এখন তার ফোনকলগুলা কনফার্ম করছে শুধু হাজার হাজার মানুষ খুন-গুম না, আগুন লাগানোর পেছনেও ছিল সে। সৃষ্টিকর্তা যেন কোনো দেশের মানুষের ভাগ্যে এ রকম অভিশপ্ত কাউকে না লেখেন।’

ফারুকী আরও বলেন, ‘বলতে পারেন, অনুমান যে করছিলাম তার প্রমাণ কী? ৮৪০-তে ডাবলুর বস্তি পোড়ানো এবং পোড়ানো শেষে বিতরণের জন‍্য ত্রাণ রেডি রাখার নির্দেশ দেওয়ার সিনটা দেখলে বুঝতে পারবেন। এই সিন আমরা শ‍্যুট করছিলাম ২০২৩-এর নভেম্বরে। জি, ঠিক ধরেছেন, তিনি তখন ক্ষমতায়। ৮৪০ দেখলে আরো অনেক মিলই খুঁজে পাইতে পারেন।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ