| | |

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে তিন মাস পর

ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি

বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে তিন মাসের বেশি সময় পর। গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের পরের ব্যস্ততা ছিল টি–টুয়েন্টি বিশ্বকাপ। তবে অন্তবর্তী সরকারের ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কারণে লিটনদের আর টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না।

সব ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দল আবার মাঠে নামবে আগামী ১১ মার্চ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে সেদিন।

বিসিবির প্রকাশ করা সূচি অনুসারে, পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসবে ৯ মার্চ। দুই দিন পরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৫ মার্চ। সব ম্যাচই দিবারাত্রির, খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে। মিরপুরে সিরিজের তিন ওয়ানডে শেষে পাকিস্তান দল ঢাকা ছাড়বে ১৬ মার্চ।

বাংলাদেশের এই সিরিজ দিয়েই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ শুরু হবে। বিশ্বকাপে সরাসরি জায়গা করতে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সেরা ৯–এ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ নম্বরে।

এ বছর সব মিলিয়ে ২৩টি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ