শুক্রবার | ৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭

বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

বাবার স্বপ্ন ছিল তার ছেলেকে হেলিকাপ্টারে করে বিয়ে করাবেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পাশের গ্রামে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে বাবার সেই স্বপ্ন পূরণ করেছেন ছেলে মাহবুব আলম। মাহবুব মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার গোবিন্দল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আর কনে মিথিলা মধ্য সিংগাইর মহল্লার মামুন হোসেন খানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর মাহবুব আলম গোবিন্দল খেলার মাঠ থেকে শুক্রবার বিকেল ৩টার দিকে হেলিকপ্টারে চড়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। ৪-৫ মিনিট পর হেলিকাপ্টারটি সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। সেখান থেকে মাহবুব হায়েস, প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে শতাধিক বরযাত্রী নিয়ে পৌর শহরের মধ্য সিংগাইর মহল্লায় কনের বাড়িতে যান। মধ্যাহ্নভোজের পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ৫টার দিকে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসেন।

সেখান থেকে নববধূ মিথিলাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টার চড়ে বাড়ি ফেরেন তিনি।

স্থানীয়রা জানান, আমাদের গ্রামে হেলিকাপ্টারে করে বিয়ে এটাই প্রথম। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র তিন কিলোমিটার। এর আগে কোনো দিন এই গ্রামে হেলিকাপ্টারে করে কেউ বিয়ে করেনি।

হেলিকপ্টারে বিয়ের ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। বড়-ছোট সবার মধ্যে ছিল উৎসবের আমেজ। বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে আজকের দিনটির জন্য অপেক্ষা করছিল গ্রামবাসী। এই প্রথম হেলিকপ্টার দেখে স্মৃতি ধরে রাখতে গ্রামের অনেকেই ছবি তোলার সুযোগ হাতছাড়া করেনি।

মাহবুব আলম বলেন, বাবার স্বপ্ন ছিল আমাকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন।

আজ বাবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এতে বাবাসহ পরিবার ও আত্মীয়-স্বজনরা অনেক খুশি। দাম্পত্য জীবন যেন সুখের হয় সেজন্য সবার কাছে দোয়া চান তিনি। হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে গিয়ে খুশি নতুন বউ মিথিলাও।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031