বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

বাসে প্রবাসীকে অজ্ঞান করে লুট, লাগেজ নিতে গিয়ে ধরা

জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রতীকী ছবি

দুবাইপ্রবাসী এ আর হোসেনকে (বগুড়ার আদমদীঘি, কুন্দগ্রাম) বাসে অজ্ঞান করে চুরির চেষ্টা করেছে অজ্ঞান পার্টির এক সদস্য। ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা থেকে নওগাঁগামী একতা পরিবহনের বাসে।

পুলিশ জানায়, হোসেন দুবাই থেকে দেশে ফিরে উত্তরা থেকে গ্রামের উদ্দেশ্যে বাসে উঠেন। যাত্রাপথে পাশের আসনে বসা যাত্রী আরমান হোসেন (নরসিংদী) আলাপের একপর্যায়ে তাঁকে জুস পান করতে দেন। জুস পান করার পর অচেতন হয়ে পড়েন হোসেন।

চেতনা ফিরে তিনি আরমানকে ধরে ফেলেন এবং যাত্রীদের সহায়তায় তাঁর কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করেন। তবে আরমানের লক্ষ্য ছিল বাসের লকারে থাকা হোসেনের ব্যাগ, যেখানে আরও মূল্যবান সামগ্রী ছিল।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আরমানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930