| | |

ঢাকার সাভার

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার সাভারে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সাভার-আশুলিয়া এলাকার প্রায় বিশ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে র‌্যালিটি শহীদ ইয়ামিন চত্বর থেকে শুরু হয়ে উলাইল বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে সাভার উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডা. সালাউদ্দিন বাবু বলেন, “বিএনপি গণমানুষের দল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে।”

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান বৌদির, সহ-সভাপতি আব্দুল গফুর, এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি, পৌর যুবদল নেতা হাজী মো. ফরহাদ হোসেন, কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ইয়ার রহমান উজ্জ্বল, রাশেদুজ্জামান বাচ্চু, ইউনুস খান, মোশাররফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হযরত আলী, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted