শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল সীমান্তবর্তী গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে।

জানা যায়, শনিবার বিকেলে শহিদুল ইসলামসহ ৫-৬ জন মাদক ব্যবসায়ী মাদক আনার উদ্দেশ্যে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতের মেটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্যরা পালিয়ে আসে বাংলাদেশে। বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে গেছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, শনিবার বিকেলে সীমান্তে ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন চোরাচালানি মাদক আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহিদুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়। বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে গেছে বলেও জানতে পেরেছি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930