| | |

বিকেএসপি–বেইজিং স্পোর্ট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

হাসিবুল হাসান শান্ত

বাংলাদেশের ক্রীড়া খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে নতুন এক মাইলফলক স্থাপিত হয়েছে। দেশের শীর্ষ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং চীনের Beijing Sport University-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) চীনের বেইজিং-এ অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষরিত হয়। বিকেএসপির পক্ষে মহাপরিচালক মোহাম্মদ সাইফ উল্লাহ এবং বিএসইউর পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাং জিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, ক্রীড়াবিদ উন্নয়ন, কোচ প্রশিক্ষণ, স্পোর্টস সায়েন্স এবং গবেষণা খাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ কর্মসূচি এবং যৌথ গবেষণার মাধ্যমে উভয় দেশের ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দক্ষ ক্রীড়াবিদ ও প্রশিক্ষক তৈরিতে কাজ করে আসছে বিকেএসপি। নতুন এ উদ্যোগের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted