রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিচারকের স্ত্রী গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন- তাওসিফ রহমান সুমন (২০)। তিনি রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় তাওসিফের মা তাসমিন নাহার আহত হয়েছে। ঘাতককে আটক করেছে পুলিশ।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, একজন নিহত হয়েছেন।
নিহত যুবকের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘাতক আটক আছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।










