মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭

বিড়ালকে গলাকেটে হত্যা, থানায় জিডি

জেলা প্রতিনিধি, বগুড়া

বিড়ালকে গলাকেটে এবং পেটকেটে হত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিটি করেছেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে বুধবার (৫ নভেম্বর) বগুড়ার আদমদীঘি থানায় সংগঠনটির ঢাকার সদস্য এমরান হোসেন।

জানা গেছে, গত মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদমদীঘি উপজেলার দত্তবাড়ীয়া গ্রামে এক মহিলা একটি বিড়ালকে জবাই করে হত্যা করে ফেলে রাখার ভিডিও দেখতে পান। বিষয়টি তার সংগঠনের কর্তৃপক্ষের নজরে আসলে তাদের নির্দেশে তিনি সকাল সাড়ে ১০টার দিকে আদমদীঘি থানা এলাকার ঘটনাস্থলে যান।

স্থানীয় লোকজন জানান, দুপুর একটা থেকে দুইটার মধ্যে এই হত্যার ঘটনা ঘটে। বুলবুলি নামের একজন নারী একটি সাদা-কালো রঙের বিড়ালকে তার নিজ বাড়িতে বটি দিয়ে গলাকেটে এবং বুক চিড়ে হত্যা করে। হত্যার পর তার বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে দেয়। পরবর্তীতে প্রতিবেশী শামছুন্নাহার মিনা মৃত বিড়ালটিকে তার বাড়িতে নিয়ে সাদা প্যাকেটে বরফ দিয়ে সংরক্ষণ করে রাখে।

শামছুন্নাহার মিনা জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত সংগঠনের কর্তৃপক্ষকে অবগত করে ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

বগুড়ার আদমদীঘি থানায় ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিড়ালকে গলাকেটে ও পেটকেটে হত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930