মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭

ঢাকার সাভার

বিদেশে নেওয়ার প্রলোভনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় ওই তরুণী নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলু সাভারের দক্ষিণ রাজাসন এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তবে ঘটনায় পলাতক অভিযুক্ত অন্তর চৌধুরীর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় দেলোয়ার ও অন্তর চৌধুরী নামের দুই যুবক বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ওই তরুণীর বাসায় যান। সেখানে তারা জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ভুক্তভোগী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই মামলা দায়ের হয়।

ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, “তরুণীকে ধর্ষণের অভিযোগে শনিবার সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্তর চৌধুরীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও জানান, মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তার দেলোয়ারকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930