| | |

ঝিনাইদহ

বিয়েতে দাওয়াত না দেওয়ায় দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

প্রতীকি ছবি

বিয়েতে দাওয়াত না দেওয়ার জেরে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার বাকড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে প্রতিবেশী ও প্রতিপক্ষ সাহের উদ্দীনকে দাওয়াত না দেওয়ায় রাতে উত্তেজনা চলতে থাকে। এরই জেরে শনিবার সকালে সাহের উদ্দীন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করেন। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাকড়ী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted