সোমবার | ১ জুন, ২০২৬ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৪ জিলহজ, ১৪৪৭

বিয়ের ৫৪ দিন পর দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন জেফার

বিনোদন ডেস্ক

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান বিয়ের পর প্রথমবারের মতো দাম্পত্য জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন। ঠিক ৫৪ দিন আগে উপস্থাপক রাফসান সাবাব-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেফার রহমান জানান, নতুন জীবনের এই অধ্যায় তিনি বেশ উপভোগ করছেন। “আলহামদুলিল্লাহ, দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে। আমার কাজের প্রতি যে মনোযোগ, সেটাকে আমার সঙ্গী সম্মান করেন এবং সবসময় সাপোর্ট করেন,” বলেন তিনি।

হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, এটি তাদের জীবনের বড় একটি পদক্ষেপ ছিল। তবে পরিবার ও কাছের মানুষের আশীর্বাদে তারা ছোট পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন করেন। “আমরা চেয়েছিলাম ঘনিষ্ঠজনদের নিয়েই মুহূর্তটা উদযাপন করতে, সেটাই করেছি,” যোগ করেন তিনি।

বিয়ের পর জীবনে বড় পরিবর্তন এসেছে বলেও জানান এই তারকা। আগে একা কাজ করলেও এখন তার পাশে একজন সঙ্গী আছেন, যিনি ব্যক্তিগত ও পেশাগত—দুই ক্ষেত্রেই সহযোগিতা করছেন। এতে জীবন আরও সহজ হয়ে উঠেছে বলে মনে করেন তিনি।

কাজের বিষয়ে জেফার রহমান বলেন, গত বছর ‘তাণ্ডব’, ‘দাগী’ ও ‘ইনসাফ’ সিনেমায় তার একাধিক প্লেব্যাক গান মুক্তি পেয়েছে। পাশাপাশি নতুন কিছু সলো কাজের পরিকল্পনাও করছেন তিনি। স্টেজ শো ও বিভিন্ন এন্ডোর্সমেন্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

অভিনয়ের ক্ষেত্রেও নতুন খবর দিয়েছেন এই শিল্পী। পরিচালক শিহাব শাহীন-এর একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তিনি, যেখানে সহশিল্পী হিসেবে রয়েছেন প্রীতম হাসান। বর্তমানে কাজটির পোস্ট-প্রোডাকশন চলছে এবং শিগগিরই এটি মুক্তি পেতে পারে।

কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য প্রসঙ্গে জেফার রহমান বলেন, “দুটো বিষয়ই একে অপরের সঙ্গে জড়িত। পরিবার ও স্বামীর সহযোগিতায় এই ব্যালেন্সটা ধরে রাখার চেষ্টা করছি।”

নতুন অধ্যায়ে ব্যক্তিগত সুখ ও পেশাগত ব্যস্ততা—দুই মিলিয়েই সময়টা ভালো কাটছে বলে জানান এই তারকা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930