সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

বিয়ে ও সন্তানকে প্রকাশ্যে আনলেন জেমস

বিনোদন ডেস্ক

নগর বাউল হিসেবে পরিচিত গায়ক মাহফুজ আনাম জেমস বাবা হয়েছেন। সন্তানের নাম রেখেছেন জিবরান আনাম। চলতি বছরই জেমস বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে।

এরপর নতুন দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। এর আগে দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিচ্ছেদ হয়, সেটাও এক দশক আগে।

সন্তানের নাম প্রকাশ্যে আনার পর সংবাদমাধ্যমের সাথে সেই অনুভূতি শেয়ার করেছেন জেমস। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’

২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয়, আর এই পরিচয় প্রেম থেকে বিয়ে পর্যন্ত গড়ায়। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে।

সেখানের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়।

এরপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে ৩টায় জন্ম হয় জিবরান। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্যরা তখন হাসপাতালে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন এই দম্পতি।

১৯৯১ সালে জেমস প্রথম বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের।

এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। দ্বিতীয় সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031