| | |

সাভার

বিশেষ অভিযানে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাভার পৌরসভা এলাকা থেকে ৯০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টার পর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জ জেলার সদর থানার লক্ষীপুর এলাকার মৃত হবি খাঁর ছেলে মো. মনির খাঁ (৩৮) এবং তার স্ত্রী শ্যামলী খাতুন (৩২)।

ঢাকা জেলা ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বক্তারপুর এলাকায় অভিযান চালানো হয়। ওমরের বাড়ির ভাড়াটিয়া ওই দম্পতির কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি জালাল উদ্দিন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted