| | |

বিশেষ দিনে ফিফটি পার মুশফিকের

স্পোর্টস ডেস্ক

মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আজ বিশেষ এক দিন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নেমেছেন তিনি। আর এমন দিনে এরই মধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ব্যাট হাতে।

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। ফিরে এসে সেই চাপ সরিয়ে দলকে টানছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মুমিনুল হকের সঙ্গে উপহার দিয়েছেন শত রানের জুটি।

মুমিনুল ১২৮ বলে ১ চারে ৬৩ রানে ফিরেছেন ম্যাকব্রিনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে। ২০২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

শততম টেস্টে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন মুশফিক। ১১৩ বলে ৫৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। তার নতুন সঙ্গী লিটন কুমার দাস।

চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ১৯২। দ্বিতীয় সেশনে ৩১ ওভারে কোনো উইকেট না হারিয়ে আসে ৯২ রান। পরে মুমিনুলের বিদায়ে ভাঙে ২১৪ বল স্থায়ী ১০৭ রানের জুটি।

এর আগে শেরে বাংলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরও একবার ওপেনিংয়ে ভালো শুরু করেন সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়।

সিলেটে আগের টেস্টে ওপেনিং জুটিতে ১৬৮ রান তুলেছিলেন দুইজন। এবারও ওপেনিং জুটিতে ভরসা দিয়েছেন জয়-সাদমান। টেস্টের প্রথম দিনে প্রথম ঘণ্টা দারুণভাবে পার করেন তারা। জুটিতে পঞ্চাশও পার করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted