শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ জিলহজ, ১৪৪৭

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

ক্রীড়া ডেস্ক

শুরুর আগে থেকেই নানা কারণে আলোচনায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের শুরুটাও কম আলোচিত নয়। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ লাল কার্ডের কারণে এমনিতেই ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। এমনকি স্টেডিয়ামের বাইরেও পরিবেশ উত্তপ্ত হয়েছে।

আজতেকা স্টেডিয়ামে ৯ মিনিটেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেখা যায় প্রথম গোল। দক্ষিণ আফ্রিকার রক্ষণদুর্গ ভেদ করে গোল করেন হুলিয়ান কিনিয়োনেস। মেক্সিকোর ফরোয়ার্ডের গোলের কিছুক্ষণ পরই কয়েক জন বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন। তখন কয়েক জন যুবককে ব্যাট দিয়ে গাড়ির জানালা ভাঙচুর করতে দেখা গেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ছুড়েছে। অশ্বারোহী পুলিশও মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যান।

মেক্সিকোতে গত কয়েক সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ। এসব বিক্ষোভের বেশিরভাগই করেছেন শিক্ষকেরা। তারা উন্নত কর্মপরিবেশ ও ভালো সুবিধার দাবি জানিয়ে আন্দোলন করছেন। এক পর্যায়ে মনে হচ্ছিল বিক্ষোভের কারণে মেক্সিকো সিটির বিখ্যাত জোকালো চত্বরে বিশ্বকাপের আনুষ্ঠানিক ফ্যান জোন আয়োজন করতে পারবে না।
বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

শিক্ষকদের বিভিন্ন সংগঠন, নিখোঁজ মেক্সিকানদের স্বজনরা এবং ছাত্র আন্দোলনকারীরা গতকাল স্থানীয় সময় ভোরেই আসতেকা স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর আগমুহূর্তে হাজার হাজার সমর্থক সেই চত্বরে ভিড় করেন। ব্যারিকেড পেরিয়ে ঢোকার সময় ধাক্কাধাক্কি করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। ৯ ও ৬৭ মিনিটে গোল দুটি করেন হুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেস। এই ম্যাচেই তিন লাল কার্ড দেখিয়েছেন রেফারি উইল্টন সাম্পাইও (বাঁয়ে)। লাল কার্ড দেখা তিন ফুটবলারের দুইজন দক্ষিণ আফ্রিকার স্পেপেলো সিথোলে ও থেম্বো জোয়াম। আরেক লাল কার্ড দেখেছেন স্বাগতিক মেক্সিকোর সিজার মন্তেস।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930