| | |

বিশ্ববিদ্যালয়ের হলে নিষিদ্ধ ছাত্রলীগের জন্মদিন পালন, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন।

গ্রেপ্তারকৃতরা হলেন তানভীর আহমেদ (২৩), পার্থ হালদার (২৪), অমিত বিশ্বাস (২২), নাঈম ইসলাম (২৩) ও আব্দুর রহমান (২৪)। তারা সবাই সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে সাভারের সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করা হয়। এ তথ্য জানার পর রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মীর আখতার হোসেন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted