| | |

বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে একজন মারা যান। তার নাম রহমতুল্লাহ বেপারী (৬৫)। তিনি টঙ্গীবাড়ী উপজেলার কাঠদিয়া গ্রামের হেলাল উদ্দিন বেপারীর ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে দাফানের প্রস্তুতি চলছে।

এর আগে উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হতে শুক্রবার পর্যন্ত বিষাক্ত মদপানে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত ওই চারজন হলেন- কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলায় তিনজনের বাড়ি, বাকি দুইজনের বাড়ি পাশের সদর উপজেলায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ