| | |

বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ২৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে তারা এই বিক্ষোভ শুরু করেন। পরে শিক্ষার্থীরা ২০ মিনিট পর দুপুর ১টা ৫৫মিনিটে তারা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএসের প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য অন্তত ৬ মাস সময় দেওয়া হয়। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুইমাস সময় দেওয়া হয়েছে। তারা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হাসান বলেন, দুই মাসের মধ্যে একটা বিসিএসের রিটেন পাস করা সম্ভব না। আমরা শুধু চাই যৌক্তিক ২-৩ মাস সময় বৃদ্ধি করা হোক। যেন সিলেবাস শেষ করে সবাই পরীক্ষা দিতে পারে।

চাকরিপ্রার্থী শিক্ষার্থী আরিফ বলেন, ২৭ তারিখ আমাদের রিটেন পরীক্ষা। আমাদের এখন পড়ার টেবিলে থাকার কথা। কিন্তু আমরা রাস্তায় আছি কারণ আমরা সমাধান পাচ্ছি না। আমরা চাই সরকারের ওপর মহল থেকে এই দাবিটা মেনে নেওয়া হোক। আমরা একটা সুষ্ঠু সমাধান চাই।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ