বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন অপু

বিনোদন ডেস্ক

শবনম বুবলী-অপু বিশ্বাস

ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এই দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছেন মেগাস্টার শাকিব খান। প্রায়ই নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট ও মন্তব্যে মুখোমুখি হতে দেখা গেছে এই দুই তারকাকে।

চলতি আগস্ট মাসে যুক্তরাষ্ট্র থেকে শাকিব খানের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে আবারও আলোচনার জন্ম দেন বুবলী। এরপরই নেটদুনিয়ায় শুরু হয় তুমুল চর্চা। অনেকেই অপু বিশ্বাসের পাল্টা প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। কেউ কেউ গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন শুধুমাত্র দেখতে—অপু কোনো পোস্ট দিয়েছেন কি না। তবে সবার আশার বিপরীতে, এবার কোনো মন্তব্য বা পোস্ট দেননি অপু।

নিরবতার কারণ কি অপু বিশ্বাস এখন এই ‘ভার্চুয়াল যুদ্ধ’ থেকে সরে দাঁড়িয়েছেন? নাকি তিনি খুব কষ্টে আছেন—এমন প্রশ্ন উঠেছিল ভক্তদের মাঝে। অবশেষে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘‘না, এটা বাস্তব না। হাল ছেড়ে দেওয়া বা হাল ধরার কিছু নেই।’’

তাহলে চুপ থাকছেন কেন? এই প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘‘আমি একটা কিছু পোস্ট দিলাম, তাতে জনগণের কী তৃপ্তি আছে?’’

উপস্থাপক যখন স্মরণ করিয়ে দেন যে আগেও তিনি ভার্চুয়াল লড়াইয়ে অংশ নিয়েছেন, তখন অপু বলেন,
‘‘১৫ জুন আমি একটি ছবি পোস্ট করে ও দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছি—এই অসুস্থ প্রতিযোগিতায় আমি নেই।’

তিনি আরও বলেন, ‘‘আমি এখন কাজ, সন্তান, ভক্ত ও দর্শকদের নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার অবস্থান আমি পরিষ্কার করে দিয়েছি। আর কষ্ট—একদমই নেই। দর্শকরা আমাকে ভালোবাসেন বলেই হয়তো জানতে চান আমি কষ্টে আছি কি না। আমি বলব, বাস্তবতা হলো—আমি কাজ করছি, কাজ করতেই হবে।’’

অপু বিশ্বাস জানান, ‘‘১৫ জুন আমি একটা পোস্ট দিয়েছিলাম—আমি এখানে কাজ করতে এসেছি। কারও সঙ্গে অভদ্রতা করা বা নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে কিছু করা, সেটা আমি করতে আসিনি। কিছুটা সময় আবেগে ভেসে কিছু করেছিলাম ঠিকই, কিন্তু এখন সবকিছু বন্ধ করে দিয়েছি।’’

উল্লেখ্য, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’-এ, যেখানে তার বিপরীতে ছিলেন অভিনেতা নিরব। ছবিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান ও ইকবাল আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930