শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

বৃদ্ধার হাতের রগ কেটে সব কেড়ে নিল ছিনতাইকারীরা

ডেস্ক রিপোর্ট

ঢাকায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এক নারী। হামলাকারীরা তার হাতের রগ কেটে দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও ব্যাগসহ সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে।

আহত নারীর নাম ফাতেমা বেগম (৫০)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৩ নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মিয়াখানি গ্রামের কদর আলীর স্ত্রী।

রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারের ওপরে এই ঘটনা ঘটে। ফাতেমার ছেলে আতিকুর রহমান শিপন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী, ঘটনার বিস্তারিত জানান।

তিনি জানান, শনিবার সকাল ৮টার দিকে তার মা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বরগাছি এলাকা থেকে ‘ম্যাক্স’ নামের একটি বাসে করে ঢাকায় রওনা দেন। বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফ্লাইওভারের ওপর পৌঁছালে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার মিলে তাকে জোর করে নামিয়ে দেয়।

ওই সময় তিনজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে দুটি কোপ মেরে রগ কেটে ফেলে। এরপর তার হাতের চুড়ি, আংটি, স্মার্টফোন, ৫০ হাজার টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়।

পরবর্তীতে পথচারী এক ব্যক্তি আহত অবস্থায় ফাতেমা বেগমকে উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ছেলে শিপন কুমিল্লা থেকে ঢাকায় ছুটে আসেন এবং তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

ঘটনায় ‘ম্যাক্স’ পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীর পরিবার।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930