রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭

ভাগে জমি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় অন্য ভাইদের চেয়ে জমি নিজ ভাগে কম পাওয়ায় ক্ষোভে বাবার কবর ভাঙচুর করেছে এক যুবক। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক কবরের চারপাশে আঘাত করছেন এবং গালি দিচ্ছেন। কবরের চারপাশ ঘেরা খুঁটি ও জালে লাথিও মারছেন তিনি। বহু মানুষ দাঁড়িয়ে তা দেখছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের ঘটনা। কবরটি মৃত আব্দুল মান্না মিয়ার। কবর ভাঙচুর করা ব্যক্তির নাম শাহ আলম। তিনি আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বাবার কবর ভাঙচুর করেন তিনি। পরে স্থানীয়রা ঘটনাটি ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেন।

খোলাহাটি ইউপি সদস্য আব্দুল হাই মিয়া জানান, ‘আনালেরতাড়ি গ্রামের আব্দুল মান্নানের পাঁচ ছেলে। ৩-৪ বছর আগে মান্নান মিয়া মারা যান। মৃত্যুর আগে তিনি তার জমি পাঁচ ছেলের মাঝে ভাগ করে দেন। তবে আব্দুল মান্নান মিয়া গোপনে তার দ্বিতীয় ছেলে ইকবাল মিয়াকে অতিরিক্ত কিছু জমি লিখে দেন। লিখে দেওয়া সেই জমি কয়েক বছর পর গোপনে ছোট ছেলে শাহ আলমকেও লিখে দেন। সম্প্রতি জমি ভাগ করতে গেলে বিষয়টি প্রকাশ পায়। একই জমি দুই ছেলেকে লিখে দেওয়ায় ঝামেলা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছেলে শাহ আলম বাবার কবর ভাঙচুর করেন।’

ইউপি সদস্য আরও বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শাহ আলম মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031