বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭

কুমিল্লা

ভাঙা রাস্তায় জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাতের

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের বেহাল দশা দীর্ঘদিনের। ভাঙা সড়কে গর্ত হয়ে জলাধারে রূপ নিয়েছে।

সেই ভাঙা সড়কে জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি গণসংযোগে গিয়ে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন।

জানা যায়, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এ সড়কের সংস্কার বা উন্নয়ন হয়নি। ফলে ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ভাঙা আর বড় বড় গর্তের কারণে সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

হাসনাত আবদুল্লাহর এ প্রতিবাদের সময় এলাকাবাসীও তার সঙ্গে যোগ দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এ সড়কে মানুষ আসা-যাওয়া করে। কয়েকদিন আগে এ সড়কে একটা ছেলে মারা গেছে। সড়ক সংস্কার না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন। মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।

তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাটের অবস্থা এতোটাই খারাপ যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (শিং-মাগুর, যেসব মাছ জিইয়ে রাখা যায়) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়বেন। তাতে যদি কিছু হয়!

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930