শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব

সাভার ডেস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে মঙ্গলবার পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো নিচে তুলে ধরা হলো—

তেলের দাম কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রায় শেষ’ বলে মন্তব্য করার পর, তেলের দাম কমে যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট ক্রুড— উভয়ের দামই ১০ শতাংশের বেশি কমে যায়।

গ্রিনীচ মান সময় রাত প্রায় ০২৩০টায় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এ দাম ব্যারেল প্রতি ৮৫ দশমিক ২৯ ডলারে নেমে আসে ও ব্রেন্টের দাম দাঁড়ায় ৮৮ দশমিক ৯৫ ডলার।

এদিকে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ার সূচকই হঠাৎ ঊর্ধ্বমুখী হয়।

জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ডো দিনের লেনদেন শেষে ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪৭,৭৪০ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়ায়।

দিনের আগের অবস্থান থেকে এটি ১,১২৫ পয়েন্টের উত্থান।এদিকে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ার সূচকই হঠাৎ ঊর্ধ্বমুখী হয়।

তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র

সোমবার ট্রাম্প ঘোষণা দেন, বাজারের অস্থিরতার কারণে তেলসংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘দাম কমাতে আমরা তেলসংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করছি।’

এর আগে তার প্রশাসন রাশিয়ার তেল রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছিল।
এশিয়ার শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানো

মঙ্গলবার দিনের শুরুতে দক্ষিণ কোরিয়া ও জাপানের শেয়ারবাজারে বড় উত্থান দেখা যায়।

দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক কোস্পি পাঁচ শতাংশের বেশি বেড়ে যায়। টোকিওর নিক্কি ২২৫ তিন শতাংশের বেশি বাড়ার পর কিছুটা নেমে আসে।

জি-৭ অর্থ মন্ত্রীদের আলোচনা

ফ্রান্সের অর্থ মন্ত্রী জানিয়েছেন, কৌশলগত তেল মজুত ছাড়ার বিষয়ে এখনও জি-৭-এর দেশগুলো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে শিল্পোন্নত দেশগুলোর এই জোট সংকটকালীন আলোচনা চালিয়ে যাচ্ছে।

তবে প্রয়োজন হলে তারা তেল মজুত ছাড়তে প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার জি-৭ জ্বালানি মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

পরিবহন ও পর্যটন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করায়, ফ্রান্স ও তার মিত্ররা হরমুজ প্রণালী পুনরায় খুলতে একটি ‘প্রতিরক্ষামূলক’ মিশনের প্রস্তুতি নিচ্ছে।

শিপিং ট্র্যাকার মেরিন ট্র্যাকার এর তথ্য বিশ্লেষণ করে এএফপি জানিয়েছে, উপসাগরে নোঙর করা বা হরমুজ প্রণালী অতিক্রম করা কয়েকটি জাহাজ নিজেদের ট্র্যাকিং তথ্য পরিবর্তন করে চীনের সঙ্গে সংযোগ দেখাচ্ছে। ইরানের হামলা এড়াতেই তারা এমনটি করছে।

বিমান সংস্থা লুফথানসা গেস এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যের গন্তব্যে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়েছে।

বিশ্বের শিপিং কোম্পানি এমএসসি ঘোষণা দিয়েছে, যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে কিছু রফতাানি চালান আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হচ্ছে। প্রভাবিত সব পণ্য জাহাজ থেকে খালাস করা হবে।

প্রাথমিক পদক্ষেপ

ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড জ্বালানির দামে সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে।

চীন মার্চের শুরুতে গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রোল রফতানি স্থগিত রাখতে বলেছে।

নাইজেরিয়ার ডাঙ্গোট রিফাইনারি ঘোষণা দিয়েছে, জ্বালানি সংকট ঠেকাতে তারা দেশের অভ্যন্তরীণ বাজারকে অগ্রাধিকার দেবে।

জাপানের সংবাদপত্র নিক্কেই জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ তেলের মজুত থেকে সরবরাহ ছাড়ার প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930