শনিবার | ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮

মব সৃষ্টি করে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)

কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার আরিফ সম্রাট নামে এক সাংবাদিকের ওপর মব সৃষ্টি করে হামলার চেষ্টা, জনসম্মুখে হুমকি এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন ।

অভিযুক্ত হাজী মনজুর ইসলাম (৪৫), হাজী মনির হোসেন (৫২), নাজির হোসেন (৩৮), সৈকত আহমেদ (২৬) আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বলে জানা গেছে। তাদের সঙ্গে আরও ২০/২৫ ব্যাক্তি ছিল। তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, শাক্তা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম, কিশোর গ্যাং লিডার সৈকত, নাজিরসহ ২০/১৫ জন লোক পুলিশের সম্মুখেই ভুক্তভোগী সেই সাংবাদিককে শাসাচ্ছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।

সাংবাদিক আরিফ সম্রাট জানান, গত ২৮ আগস্ট রাত ৮টা ১৩ মিনিটে খোলামোড়া নবাবচর শাহজাহান রোড এলাকায় তার মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন চোরের পক্ষ নিয়ে অভিযুক্তরা জনসম্মুখে তাকে হুমকি দেয় এবং লাঞ্ছিত করে। ঘটনাস্থলে পুলিশ থাকায় তিনি রক্ষা পেয়েছেন।

এর আগে, গত জুলাই আন্দোলনে ৪ আগস্ট ঘাটারচরে আওয়ামী লীগের একটি মিছিল থেকে ছাত্র-জনতার উপর হামলা ও গুলির একটি ভিডিও ধরা পড়ে সাংবাদিক আরিফ সম্রাটের ক্যামেরায়। পরে সেই ভিডিওর সূত্র ধরে অনেকেই গ্রেপ্তার হন। গ্রেফতারদের মধ্যে অভিযুক্তদের স্বজনরাও ছিল। ধারণা করা হচ্ছে, এ ঘটনার পর থেকে সাংবাদিক আরিফের বিরুদ্ধে চক্রান্ত করছে।

সাংবাদিক আরিফ বলেন, ‘আমাকে সামাজিকভাবে কোণঠাসা এবং হেয় করতে জনসম্মুখে হুমকি ও লাঞ্ছিত করা হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু বলেন, একটি অভিযোগ পেয়েছি। সাংবাদিকের ওপর হামলাকারী অভিযুক্তদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930