শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

ময়মনসিংহে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

প্রতীকি ছবি

ময়মনসিংহের নান্দাইলে সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পল্লীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বাড়ির সীমানার এক হাত জায়গার জন্য এই সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান মো. আক্তার হোসেন (৫০)।

নিহত ব্যক্তি উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে।

গুরুতর আহত অবস্থায় আক্তারকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে। এছাড়া মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930