মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

সাভার ডেস্ক

রাজধানীর বসুন্ধরায় আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালে পৌঁছান তারেক রহমান।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিয়ে এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। মাকে দেখতেই হাসপাতালে ছুটে গেছেন তারেক রহমান।

এদিকে, তারেক রহমান হাসপাতালে যাবেন এমন খবরে এভারকেয়ারের সামনে দলটির নেতাকর্মীরা ভিড় করেছেন। অনেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের কাছাকাছি যেতে না পেরে তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে ভিড় করেছেন তারা।

এর আগে, এদিন বেলা ১১ টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930