বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩ | ১১ জিলকদ, ১৪৪৭

মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ, পীর-আউলিয়াদের দেশ। এ দেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে তাঁদের হাত ধরে। মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ।’

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শনে এসে শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন এবং মাজার ভাঙচুরের ঘটনায় সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান।

শফিকুল আলম বলেন, ‘প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মাজারসংলগ্ন স্থানে বাউলগানের মেলা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে মাজারটি ভেঙে দেওয়া হয়েছিল। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের প্রত্যাশা থাকবে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে।’

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বুচাই পাগলার মাজারে একদল ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি আদালত ধামরাই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেন। পুলিশ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে মামলা করে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সম্প্রতি মাজারটি সংস্কার করা হয়েছে।

গণভোটের বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘মানুষ জানে, হ্যাঁ ভোটে যদি তারা সিল দেয়, তাহলে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরবে না। ব্যাংকে রাখা আমাদের টাকা কেউ লুট করে নিয়ে যাবে না।’

মাজার পরিদর্শনের সময় প্রেস সচিবের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ সালমান হাবীব ও সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930