| | |

মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মিরপুরের কালশী রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আগুন লেগেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, কালশী রোডের বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট এসে যোগ দেয়।

কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted