| | |

বিজয় দিবস

‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নাটকে জামায়াত নেতাদের বাধা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে মঞ্চস্থ একটি নাটকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের বিরুদ্ধে। ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ শীর্ষক নাটকে রাজাকারের চরিত্রে পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করে আপত্তি তোলা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। নাটকে মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধা ও রাজাকারের ভূমিকা তুলে ধরা হয়, যেখানে কলেজের ১২–১৫ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম ও পৌর আমির আবুল খায়ের নাটকের একটি দৃশ্যে আপত্তি জানিয়ে কলেজ অধ্যক্ষের কাছে ব্যাখ্যা চান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ও থানার ওসি লিটন দেওয়ানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা জামায়াতের আমির বলেন, ধর্মীয় অনুভূতির কারণে তারা আপত্তি তুলেছিলেন। কলেজ অধ্যক্ষ ও পুলিশ জানায়, এটি ভুল–বোঝাবুঝি ছিল এবং পরে বিষয়টি সমাধান করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ