শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

মোটরসাইকেলে থামিয়ে তরুণকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

প্রতীকি ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেল থেকে নামিয়ে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (০৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কল্যাণ মার্কেটের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান।

নিহত আরমান হোসেন বিজয় (১৮) হাজীপুর গ্রামের রবি মেম্বারের বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।

আরমানের মামা ইসমাইল হোসেন বলেন, রাতে স্থানীয় নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে কল্যাণ মার্কেটে যাচ্ছিলেন আরমান। এ সময় বাচ্চু ও কিরণ নামের আরও দুজন তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন।

পথে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় বাচ্চু ও কিরণ পালিয়ে গেলেও আরমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

পরে স্থানীয় বাসিন্দারা আরমানকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ১০ থেকে ১৫ দিন আগে নতুন ব্রিজ এলাকায় দুই দল তরুণের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণদের একটি পক্ষ আরমানের ওপর ক্ষিপ্ত ছিল। এর জেরেই তার ওপর হামলা হয়েছে।

ওসি লিটন দেওয়ান বলেন, নিহত তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলানো হচ্ছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930