| | |

যশোরে এবার প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, যশোর

যশোরের মনিরামপুরে এবার প্রকাশ্যে গুলি করে প্রতাপ বৈরাগী (৩৮) এক যুবককে হত্যা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার বিষয়টি জানিয়েছেন।

নিহত রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

এর আগে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার শংকরপুর এলাকায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

রোববার সদর উপজেলার এনায়েতপুরে এনাম সিদ্দিকী নামে এক ‘জুলাই যোদ্ধাকে’ মারপিটের পর বুকে ছুরিকাঘাত করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) জেলায় আবার হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

পুলিশ জানায়, গুলিতে ঘটনাস্থলে রানা প্রতাপের মৃত্যু হয়েছে। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তার অনুসন্ধান শুরু হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted