বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

এহছানুল হক মিলন

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

সাভার ডেস্ক

ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত ঘটনায় বিস্মিত হয়েছেন বলে মন্তব্য করেছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন। এটা তার এলাকায় ভোটের ঘটনা বলে তিনি জানিয়েছেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি টকশো অনুষ্ঠানে ড. এহছানুল হক মিলন বলেন, ‘আমি একদিন দেখি সকাল ৯টায় মিছিল আসতেছে। চিন্তা করলাম সকাল ৯টায় মিছিল আসে কিভাবে? আমার ছেলেরা কি সকাল ৯টায় মিছিল করে নাকি। সবতো পরিচিত মনে হচ্ছে। আস্তে আস্তে কাছে গিয়ে দেখি জামায়াতের প্রার্থীর মিছিল। আমি বললাম আল্লাহ, এরাতো সব আমার ছিলো, কবে গেল!’

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘দেশেতো আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কেইবা ছিলো। জামায়াততো আমাদের সাথে ছিলো। আমার এলাকায় এতদিন যাদের উপকার করেছি, যারা উপকারভোগী। এতদিন যাদের ভাবতাম এরা আমার দলের লোক, আমার অনুসারী। এখনতো দেখি এরা জামায়াতের রুকন। আমিতো এতদিন ভেবেছি সারা কচুয়া আমার। এখনতো দেখি অন্যটা। এগুলোতে ভাবতেও পারিনি। এ ধরনের রাজনীতি কখনো কোথাও হয়েছে কিনা? আমার জানা নেই।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930