রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু করছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে চারটি অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মাসেই এ কার্যক্রম চালু হবে।

ইসি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এই কার্যক্রম চালু করা হবে। এজন্য একটি কারিগরি ও একটি প্রশাসনিক টিম ১৯ সেপ্টেম্বর দেশ ত্যাগ করবে এবং ২৯ সেপ্টেম্বর দেশে ফিরবে। তারা ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবে।

চারটি কারিগরি টিমে চারজন করে মোট ১৬ জন সদস্য থাকবেন, যারা ১২ সেপ্টেম্বর দেশ ত্যাগ করে ১৪-২৫ সেপ্টেম্বর স্থানীয় দূতাবাস কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। এই প্রকল্পের ব্যয়ভার স্মার্টকার্ড বা আইডিইএ-২ প্রকল্প থেকে বহন করা হবে।

বর্তমানে ইসি ১০টি দেশের ১৭টি স্টেশনে প্রবাসীদের এনআইডি সেবা দিচ্ছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান।

নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ছাড়াও ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এনআইডি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

ইসি তথ্য অনুযায়ী, বিশ্বের ৪০টি দেশে এক কোটি ৪০ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আছেন সৌদি আরবে— প্রায় ৪০ লাখ। নির্বাচন কমিশন ধাপে ধাপে এই সব দেশেও এনআইডি কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, “প্রথমে পাইলটিং, তারপর সীমিতভাবে এবং ধাপে ধাপে প্রবাসীদের ভোটদান কার্যক্রম বড় পরিসরে নিয়ে যাওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031