| | |

রাজধানীতে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এছাড়া ওই বাসে যাত্রী ছিল কি না বা কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted