| | |

রাজধানীতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে মহাখালী এলাকায় বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন লাগার সময় বাসটি ছিল মহাখালী অভিমুখী লেনে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, বটতলার একটু আগে চলন্ত অবস্থায় বাসের পেছনের অংশে আগুন লাগে। পরে বাসটি কিছু দূর গিয়ে খাজা টাওয়ারের সামনে থামলে যাত্রীরা নেমে যান।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, ‘বাসটিতে কয়েকজন যাত্রী থাকলেও তারা নিরাপদে নেমে যান। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।’

স্থানীয় কয়েকজন বলেন, ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আশপাশের ভবনের নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

প্রায় এক সপ্তাহ ধরে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।

সবশেষ বুধবার রাত ১০টার দিকে রামপুড়ায় বিটিভি ভবনের সামনের সড়কে ‘ভিক্টর’ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted