শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি

রাজধানীর কদমতলীতে শাহাবুদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কদমতলীর কুদার বাজার এলাকার আদর্শ সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, তার ভাই কদমতলী-জুরাইন এলাকায় বসবাস করত এবং ভাঙারি ব্যবসা করত। রাতে জানতে পারি কদমতলির কুদর বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়েছে তার ভাই শাহাবুদ্দিনকে। সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাই। দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নেয়া হলেও চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কারা বা কী কারণে তার ভাইকে কুপিয়েছে এ বিষয়ে এখনও কিছু জানতে পারিনি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে বলে আশা করছেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930