| | |

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে পার্ক করা মালঞ্চ পরিবহনের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের কন্ট্রল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।’

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। চালক ও হেলপার খেতে যান। এ ফাঁকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted