শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

যৌথ বাহিনীর অভিযান

রাজশাহীতে সেই অনিন্দ্য আটক, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

রাজশাহী নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে মুনতাসিরুলকে আটক করা হয়েছে।

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

শনিবার ভোর থেকে সেনাবাহিনী বাড়িটি ঘিরে অভিযান শুরু করে। পাশের একটি ভবনেও তল্লাশি চালানো হয়। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

আটক অনিন্দ্য মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে এবং সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই। তিনি ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলবার, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার ও ৩৫ বোতল মদ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে পুলিশকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কাউকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031